সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত, স্বেচ্ছাসেবক মোতায়েন এবং মাইকিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সতর্কবার্তা জারি করা হবে।